দেখছি তোকে - কবীর সুমন

দেখছি তোকে ঐ তো ছোট্টো
ফ্রক পরা তুই ঝালর চুল,
হাঁটতে হাঁটতে চললি কোথায়
পাঠশালা না গানের স্কুল।
দেখছি তোকে বছরগুলো
ছুট্টে গেল কোথায় বল
ভাবতে ভাবতে চলছি আমি
আমরা দুজন গাইব চল।
শুনছি তোকে কথার নিছক
উচ্চারনে ছন্দময়,
চলতে চলতে শুনছি আমি
দ্যাখ কি করে বয়স হয়।
গাইছি তোকে আমার ছোট্ট
আমির মতো স্মৃতির সুর,
গাইছি তোকে একলা যাবো
আমরা দুজন অনেকদুর।

This entry was posted on Sunday, December 3rd, 2006 at 11:43 am and is filed under General. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

You must be logged in to post a comment.